ঢাকাFriday , 14 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল চেকপোস্টে আবারও স্বর্ণের বারসহ যাত্রী আটক

Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আবারও বেনাপোল চেকপোস্টে ভারতগামী এক যাত্রীর কাছ থেকে ৫টি স্বর্ণের বার আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।শুক্রবার সকাল সাড়ে ৯টায় জালাল আহমেদ সেলিম নামে ওই যাত্রীকে আটক করা হয়। সেলিম তার বাম পায়ের উরুর সঙ্গে বিশেষভাবে ৫টি স্বর্ণের ৫টি বার বেঁধে রেখেছিলেন। আটক স্বর্ণের মূল্য প্রায় ২৮ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, আটক জালাল আহমেদ সেলিম শরীয়তপুর জেলার নরিয়া থানার ছিটু মাদবরের কান্দি গ্রামের ইয়াকুব মুন্সীর ছেলে। তার পাসপোর্ট থেকে গোয়েন্দারা তথ্য পেয়েছেন তিনি সচরাচর থাইল্যান্ড, মালয়েশিয়া যাওয়া-আসা করেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে একজন কম্পিউটার অপারেটর বলে পরিচয় দিয়েছেন।
এর আগে গত বুধবার সকালে আরেক যাত্রীর কাছ থেকে ৭টি স্বর্ণের বার উদ্ধার করেছিলেন গোয়েন্দারা।