ঢাকাTuesday , 11 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে ১৯টি আগ্নেয়াস্ত্র জব্দ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্রেইট ইউনিটে অভিযান চালিয়ে ১৯টি আমদানি নিষিদ্ধ পিস্তল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। মঙ্গলবার দুপুরে এগুলো জব্দ করা হয়। এর পূর্বে গত রোববার ২টি পিস্তল জব্দ করে শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা জানিয়েছে, এই অস্ত্রের আমদানিকারক মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানি। এক চালানে ইতালি থেকে মোট ৫৮টি অস্ত্র নিয়ে আসে এই আমদানিকারক।
আমদানি নীতি আদেশ অনুযায়ী পুরনো ও অকার্যকর অস্ত্র আনার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের অস্ত্র বিশেষজ্ঞরা আজকের অস্ত্র পরীক্ষার সময় উপস্থিত ছিলেন।
শুল্ক গোয়েন্দা মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, পরীক্ষায় দেখা যায় ১৯টি অস্ত্র পুরনো ও ফ্যাব্রিকেটেড। একই সাথে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন। এই অনিয়মের কারণে শুল্ক আইনের বিধান অনুসারে আজকেরসহ মোট ২১টি অস্ত্র আটক হলো। এগুলোর মধ্যে ওয়ালথার পিপি ১৬টি এবং বাকি ৫টি এইচকেফোর ব্র্যান্ডের। এ বিষয়ে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে তদন্ত করা হবে।