ঢাকাTuesday , 11 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অক্ষত দুই পাইলট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের লোহাগড়া থানার সীমান্ত এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে ‍বিমানটি বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, দুপুরের দিকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেটিতে দুইজন পাইলট ছিল। বিমানটি বিধ্বস্তের আগে তারা নিরাপদে বের হয়ে আসেন। দুর্ঘটনার পর বিমান বাহিনীর লোকজন এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বিমান বিধ্বস্তের সত্যতা নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মীও। ঢাকাটাইমসকে তিনি বলেন, বিমানের ভেতরে দুইজন পাইলট ছিল। সেটি বিধ্বস্ত হওয়ার আগে তারা নিরাপদে বেরিয়ে এসেছে।