ঢাকাMonday , 10 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমা কর্তৃপক্ষের চেয়ারম্যান হচ্ছেন শফিকুল ইসলাম পাটোয়ারি

Link Copied!

বিশেষ প্রতিবেদক : অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রাক্তন সচিব শফিকুল ইসলাম পাটোয়ারি ইন্স্যুরেন্স উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বাংলাদেশের চেয়ারম্যান পদে নিয়োগ পাচ্ছেন। খুব শিগগির জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শফিকুল ইসলাম পাটোয়ারি ২০১০ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান এবং ২০১৫ সালে তিনি ওই পদ থেকে অবসরে যান। তিনি প্রাক্তন চেয়ারম্যান অ্যাকচুয়ারি এম. শেফাক আহমদের স্থলাভিষিক্ত হবেন।
শেফাক আহমেদ ২০১৪ সালের ৮ এপ্রিল আইডিআরএর চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পান। গত ৮ এপ্রিল তার মেয়াদ শেষ হলে আইডিআরএর পরিচালক এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রাক্তন অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাস ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।