ঢাকাSunday , 9 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে উদ্যোগ নেবে জাতিসংঘ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আলোচনার উদ্যোগ নেবে জাতিসংঘ। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের মানবাধিকার ও শরণার্থী বিষয়ক এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জাতিসংঘের প্রতিনিধিদলকে জানিয়েছে বাংলাদেশে ৫ লাখের মতো রোহিঙ্গা রয়েছে। তাদের অবস্থানের কারণে বাংলাদেশের পরিবেশ ও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রতিনিধি দলের প্রধান জানিয়েছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা করবে এবং এ বিষয়ে বাংলাদেশকে জানাবে।’