ঢাকাSunday , 9 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

Link Copied!

সাভার প্রতিনিধি : আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানায় রাতের পালার কাজ চলছিল। আগুন লাগায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো ৮টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। ১১টি ইউনিটের কর্মীরা রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।