ঢাকাFriday , 7 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমুদ্রে নেমে এক ব্যক্তির মৃত্যু

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে ছলা চিং রাখাইন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এই ঘটনা ঘটে।
ছলা চিং রাখাইন কক্সবাজার শহরের বড় বাজার এলাকার রাখাইন পল্লীর বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
কক্সবাজার সদর থানার ওসি রণজিত বড়ুয়া জানান, সৈকতে উপজাতী সম্প্রদায়ের বর্ষা উৎসব চলছে। ওই উৎসবে সমুদ্রে নেমে গোসল করতে গিয়ে তাকে স্রোতে ভেসে যেতে দেখে অন্যরা। এ সময় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। ওখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।