ঢাকাFriday , 7 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিরাজ জোয়াদ্দার (৩০) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলিমোহর ইউনিয়নের সাজুড়িয়া গ্রামের শাহ আব্দুল্লাহ রুমি ঈদগাহ সংলগ্ন রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি সাজুড়িয়া গ্রামের ইউনূস জোয়াদ্দারের ছেলে।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, মিরাজ একজন কাঠ ব্যবসায়ী। কে বা কারা তাকে খুন করেছে সে বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। তবে রাত ২টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।