ঢাকাFriday , 7 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালবাগে কমপ্রেসার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগের একটি দোকানে কমপ্রেসার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের একজন মারা গেছেন। শুক্রবার ভোর ৪টার দিকে মাসুম (৩০) নামের ওই ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন, মাসুমের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল।
গত ২ জুলাই রাজধানীর চকবাজার হরনাথ ঘোষ রোডের একটি ইলেক্ট্রিকের দোকানে গ্যাসের কমপ্রেসার মেশিন বিস্ফোরিত হয়ে দোকান মালিকসহ পাঁচজন দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।