ঢাকাFriday , 7 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদিবাসী ফোরাম ও কাপেং ফাউন্ডেশনের অভিযোগ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির লংগদুতে নৃ গোষ্ঠীর লোকজনের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও কাপেং ফাউন্ডেশন।
শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় ভবনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে সংগঠন দুটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা।
তিনি বলেন, ২ জুন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত লংগদু উপজেলা সদরের তিনটিলা এবং পার্শ্ববর্তী মানিকজোড়ছড়া ও বাত্যা পাহায় ‘সেটেলার’ বাঙালিরা জম্মুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে ও লুটপাট চালায়। এতে ২৩৬টি বাড়ি ও দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়, ৮৭টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনা সংঘটিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এবং স্থানীয় প্রশাসনের নাকের ডগায়।