ঢাকাThursday , 6 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
লালমনিরহাট-১৫ বিজিবির পরিচালক লে. কর্নেল গোলাম মোরশেদ জানান, ভোরে কয়েকজন ব্যবসায়ী ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। এ সময় জলাপাইগুড়ির ফালাকাটা-১০০ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।