ঢাকাWednesday , 5 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গেণ্ডারিয়ার ঢালকানগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন- আলেয়া বেগম (৬৫), সাহিদা বেগম (৫০), শাহনাজ (৩৫), আলি আকবর (৫০), শরীফা (১৩), শুভ (৮) ও শরিফ (৩৫)। বুধবার ভোর সোয়া ৪টার দিকে ঢালকানগরের ৫৭/বি নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ভোরে ওই বাসায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে বাসায় থাকা লিকেজ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তারা দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তাদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আগুনে আলেয়া বেগমের শরীরের ৩৩ শতাংশ, সাহিদা বেগমের ২৫ শতাংশ, শাহনাজের ৯ শতাংশ, আলি আকবরের ২৫ শতাংশ, শরীফার ২ শতাংশ, শুভর ৮ শতাংশ, শরিফের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।