ঢাকাTuesday , 4 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজারে বোকো হারামের হামলায় নিহত ৯

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নাইজারে সন্দেহভাজন বোকো হারামের জঙ্গিদের হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে। এসময় অপহরণ করা হয়েছে আরো ৪০ জনকে। রোববার রাতে নাইজারের দক্ষিণ-পূর্বের শহর দিফার কাছে কাবলিওয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কাবলিওয়া গ্রামের মেয়র আবারি এলহ দাউদা জানিয়েছেন, হামলাকারীরা আট তরুণ ও এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে। এছাড়া তারা নারী ও শিশুসহ ৪০ জনকে অপহরণ করেছে। বিষয়টি তদন্ত করতে নাইজারের সরকারি কর্মকর্তারা কাবলিওয়া গ্রামে গিয়েছেন।
দিফা এলাকার আরেক মেয়র আব্বা গাটা ইসা বার্তা সংস্থা রয়টার্সের কাছে নিহত ও অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।কাবলিওয়ার কমিউনিটি রেডিওর পরিচালক মামান নুর জানিয়েছেন, হামলাকারীরা উটে চড়ে গ্রামে এসেছিল এবং বন্দুক হামলা চালায়। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো গ্রামটিতে এ ধরণের হামলার ঘটনা ঘটলো।
এ ধরেণের হামলাগুলো জঙ্গিগোষ্ঠী বোকো হারাম চালিয়ে থাকে। তবে এখন পর্যন্ত গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করেনি।