ঢাকাTuesday , 4 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে নারীকে গলা কেটে হত্যা

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : পারিবারিক বিরোধের জের ধরে সিরাজগঞ্জের কাজিপুরে জাহানারা খাতুন (৫২) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় কাজিপুর উপজেলার কুনকুনিয়া পূর্বপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাহানারা খাতুন কুনকুনিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, কাজিপুর উপজেলার কুনকুনিয়া পূর্বপাড়া গ্রামে গত ৭ বছর আগে জাহানারা খাতুনের মেয়ের সঙ্গে বরিশাল জেলার আসলামের বিয়ে হয়। বিয়ের পরে তাদের ঘরে একটি সন্তান জন্ম নেয়। সম্প্রতি আসলাম তার স্ত্রীকে তালাক দেন। আসলামের মেয়েটি তার নানি জাহানারার সঙ্গে কাজিপুরের কুনকুনিয়া গ্রামে বসবাস করে। আসলাম তার মেয়েকে তার কাছে নেওয়ার জন্য বার বার চেষ্টা করে ব্যর্থ হন।
সোমবার রাতে আসলাম পুনরায় তার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য কাজিপুরে আসেন। এরপর সকালে স্থানীয়রা জাহানারার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে সকাল থেকে আসলাম ও তার মেয়েকে খুঁজে পাওয়া যায়নি।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সমিত কুমার কুণ্ডু জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে জাহানারা খাতুনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।