ঢাকাTuesday , 4 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে বাসের ধাক্কায় নিহত ৩

Link Copied!

রংপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় ঢাকাগামী হানিফ পরিবহনের ধাক্কায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ষোল মাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা সবাই কাহারোলের বাসিন্দা।
কাহারোল থানার ওসি মনছুর আলী সরকার জানান, রাতে ঢাকাগামী হানিফ পরিবহন ষোলমাইল এলাকায় অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। নিহতরা হচ্ছেন- অটোরিকশাচালক শুভ মিয়া, বকুল মিয়া ও বৈশাখী। নিহতদের লাশ হাইওয়ে পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।