কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।রোববার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মশাতলা গ্রামের মাঠে এ দুঘর্টনা ঘটে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার মশাতলা গ্রামের মাঠে ১০-১২ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় পাঁচজন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

