ঢাকাSunday , 2 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালবাগে দোকানে আগুন, দগ্ধ ৫

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগের একটি ইলেকট্রনিক পণ্যের দোকানে আগুন লেগে মালিক-শ্রমিকসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে লালবাগের হরনাথ ঘোষ রোডে তাবা ইলেট্রনিক্স নামের ওই দোকানে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ওই দোকানে এসির কমপ্রেসার বিস্ফোরিত হওয়ার পর আগুন লাগে।এতে দোকান মালিক মামুনুর রশিদ (৪৫) ও চারজন শ্রমিক দগ্ধ হন। পুড়ে যায় দোকানে রাখা ফ্রিজ, টেলিভিশন, এসিসহ বিভিন্ন সামগ্রী। দগ্ধ চার শ্রমিক হলেন-মো. মাসুম (৩০), মো. শামীম (২৫), মো. জাকির (২০), আবুল কাশেম (৬৫)।
তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধ পাঁচজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।