ঢাকাSaturday , 1 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে যুবদল নেতার মৃত্যু

Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস (২৬) মারা গেছেন। শনিবার ভোরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে তিনি মারা যান। শুক্রবার রাতে জেলা কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করেন। ফেরদৌস কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের হোসেন আহাম্মদের ছেলে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ফেরদৌস একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গত ১৭ জুন তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। লক্ষ্মীপুর কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম জানান, রাতে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে সদর হাসাপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।