ঢাকাSaturday , 1 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের সদস্য রবিউল (৩৫) ওরফে বাদশা নিহত হয়েছেন। শনিবার ভোরে জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল উপজেলার মালতিয়া গ্রামের জাফর শেখের ছেলে।
এ সময় ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ককটেল ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, রবিউলকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার ভোরে চুকনগর মাদরাসা রোড এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিউলের সহযোগীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ পর্যায়ে ডাকাত সদস্য রবিউল গুলিতে মারা যান। পরে তার সহযোগীরা পালিয়ে যায়। তিনি আরো জানান, রবিউলের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।