ঢাকাThursday , 29 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের সড়কে মা-ছেলেসহ নিহত ৪

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানার রয়হাটিতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সলঙ্গা থানার রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
নিহতেরা হলেন বগুড়ার কাহালু থানার ধামগাড়া গ্রামের মৃত কিয়ামত উল্লাহ মণ্ডলের ছেলে সোলেমান হোসেন (৬৫), তার ছেলে হারুনর রশীদের স্ত্রী লিলি আকতার (৩৫), লিলি আকতারের ছেলে সাগর হোসেন (১২), পাবনার বেড়া থানার জারই গ্রামের আক্কাস আলীর ছেলে মাইক্রোবাসচালক আব্দুস খালেক (৩২)।
আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হারুনর রশীদের ছেলে সবুজ (১৮) ও ইমার উদ্দিনের ছেলে মনসুর রহমান (৩০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন হারুনর রশীদ। স্বামীকে আনতে বগুড়ার কাহালু থেকে মাইক্রোবাসে লিলি আখতার তার দুই সন্তান ও শ্বশুর সোলেমানকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। ভোরে মাইক্রোবাসটি সলঙ্গার রয়হাটি এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।