গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার মাঝিরগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের সৌদি প্রবাসী হালিম আকন (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩২), শ্যালক বাদল ফরাজি (৩৫), ছেলে সুজন (১৭) ও সিহাব (৮)।
পারিবারিক সূত্রে জানা গেছে, হালিম আকন বৃহস্পতিবার ভোরে সৌদি আবর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে নিয়ে বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাড়ি আসার সময় গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মাঝিরগাতি গ্রামে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন।
কাশিয়ানি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলী নূর জানান, ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

