ঢাকাWednesday , 28 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থলে মানুষের ঢল

Link Copied!

চাঁদপুর প্রতিনিধি : পদ্মা-মেঘনা-ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থল। বিকেলের লাল সূর্যের অস্ত যাওয়ার কোমলীয় দৃশ্য। মাছ ধরা নৌকা, সঙ্গে জেলেদের ইলিশ ধরার ঢং। বিলাসবহুল লঞ্চ আর পণ্যবাহী জাহাজ নদীর উপর বীরদর্পে ছুটে চলা। এই দৃশ্য দেখা যাবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চাঁদপুর বড় স্টেশন মোলহেডে।
এখানে ঈদ-পার্বণে সাধারণ মানুষ দলবেঁধে ছুটে আসেন প্রশান্তি পেতে। ঈদ উপলক্ষে প্রতিদিন অর্ধলক্ষাধিক মানুষের ঢল নামে। চাঁদপুরের সবচেয়ে সুন্দর স্থানটিতে প্রতিদিন মানুষের ঢল নামছে। ঘুরতে এসে খুশি শিশুসহ অন্যরাও।
দর্শনার্থী রাবিক বলেন, বিশেষ দিনে এখানে না আসলে জীবন থেকে কী যেন বাদ পড়ে যায়। না এসে থাকতে পারি না। তাই চলে আসি।
বর্তমানে চাঁদপুরবাসীর বিনোদনের একমাত্র স্থান বলতে শুধু শহরের বড় স্টেশন তথা মোলহেডটি-ই। পৌরসভা বা জেলা প্রশাসনের আন্তরিকতায় সৌন্দর্য বর্ধন করা হয়েছে এটির। এমনকি উৎসবের সময় স্থানীয় নারী কাউন্সিলর উপস্থিত থেকে সবকিছু তদারকি করেন।
চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ফরিদা ইলিয়াছ বলেন, বিশেষ সময়ে আমি এখানেই অবস্থান করি। কারণ ঘুরতে আসা মানুষদের যেন কোনো বিড়ম্বনায় পড়তে না হয়। সবকিছু আমি তদারকি করার চেষ্টা করি।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল জানান, চাঁদপুরকে পর্যটনের জন্যে নানাভাবে সাজানো হচ্ছে। শুধু মোলহেড নয়, আরো কয়েকটি স্থান নির্ধারণ করে আনুষঙ্গিক বিষয়গুলোকেও আধুনিক করার চেষ্টা করা হচ্ছে।