ঢাকাWednesday , 28 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের শকুনী লেকে দর্শনার্থীদের ভিড়

Link Copied!

মাদারীপুর প্রতিনিধি : প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের তৃতীয় দিনেও মাদারীপুরের শহরের শকুনী লেকের পাড়ে দর্শনার্থীদের ভিড় জমেছে। বুধবার সকাল থেকেই শিশু, কিশোরসহ সব বয়সের মানুষের ভিড় বাড়তে থাকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দীর্ঘ এই এক কিলোমিটার শকুনী লেকটির চারপাশে।
প্রাকৃতিক বিনোদনের পাশাপাশি ওয়াচ টাওয়ারে উঠতে পেরে খুশি অনেকেই। এছাড়া বঙ্গবন্ধু ম্যুরাল, শহীদ কানন, শিশু পার্ক, স্বাধীনতা অঙ্গন, এমপি থিয়েটার মঞ্চ, শান্তি ঘাটলা, পানাহারসহ লেকটির বিভিন্ন স্থানে ঘুরে আনন্দ উপভোগ করেন সবাই।
সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকা থেকে আসা দর্শনার্থী রুম্পা রহমান বলেন, মাদারীপুর জেলায় ঘোরার মতো কোথাও কোনো দর্শনীয় স্থান নেই। শহরের এই শকুনী লেকেরপাড়ে আসলে প্রাকৃতিক পরিবেশ দেখলে মন ভরে যায়। পরিবারের সবাইকে নিয়ে প্রায়ই এখানে ঘুরতে আসি।
কালকিনির বনগ্রাম এলাকা থেকে আসা ইমন সরদার বলেন, ঈদের ছুটিতে বাড়িতে আসলে এই লেকপাড়ে বন্ধুদের নিয়ে ঘুরতে আসি। এখানে আসলে আর বাসায় যেতে ইচ্ছে করে না, এর রূপ এমনই যা মনকে মুগ্ধ করে দেয়।
মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, দীর্ঘদিন ধরে এই শকুনী লেকটি অযত্ন, অবহেলিত থাকলেও সাম্প্রতি ২২ কোটি টাকা ব্যয়ে এর সৌর্ন্দয বর্ধনের কাজ শেষ হয়েছে। এরপর থেকেই শুধু ঈদে নয়, বিশেষ বিশেষ দিনে বিনোদন পেতে পাশের জেলার দর্শনার্থীরাও ছুটে আসেন এই শকুন লেকটি দেখতে।