গাজীপুর প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাজীর শিমলা মোড় এলাকায় পিকআপ চাপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৭০) ও এক শিশুর (১২) হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ত্রিশাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

