ঢাকাSunday , 25 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টি-টুয়েন্টি বিশ্বকাপও জিততে চান ইমাদ ওয়াসিম

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছিল আন্ডারডগ হিসেবে। সেই পাকিস্তানই সবাইকে বিস্মিত করে প্রথম বারের মতো ঘরে তুলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। ইংল্যান্ডের মাটিতে দলের এই শিরোপা সাফল্য পাকিস্তানি ক্রিকেটারদের শিরোপা ক্ষুধা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পরই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া তরুণ পেসার হাসান আলি জানিয়েছেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শিরোপাটাও জিততে চান তারা। পাকিস্তান দলের আরেক সদস্য ইমাদ ওয়াসিমের স্বপ্নটা আরও পেছনে। ২৮ বছর বয়সী জিততে চান ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপাও। ইমাদ সেই শিরোপাটাও জিততে চান বর্তমান অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বেই।
দলের লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ইমাদ ওয়াসিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত নৈপূণ্যের ঝলক দেখানোর সুযোগই পাননি। ব্যাট করার সুযোগ পেয়েছেন মাত্র দুই ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে করেছিলেন মাত্র ৪ রান। এরপর ওভালে ভারতের বিপক্ষে ফাইনালে অপরাজিত ছিলেন ২৫ রান করে। তবে নিজে সুযোগ না পেলেও দলের উজ্জীবিত পারফরম্যান্সে উচ্ছ্বসিত ইমাদ।
তার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটা সাফল্য যাত্রাটা শুরু করলেন তারা, ‘সাফল্যের পথে এটা আমাদের প্রথম পদক্ষেপ। টুর্নামেন্টে ছেলেরা যেভাবে খেলেছে এবং বিশ্বের অন্যতম শীর্ষ ৪টি দলকে যেভাবে পরাজিত করেছি, এটা আমাদের কঠোর পরিশ্রম এবং দলের প্রতি নিবেদনের ফসল।’ এর পরই শুনিয়েছেন আরও অনেক স্বপ্নের কথা, ‘অনেক দূর যাওয়াই আমাদের লক্ষ্য। লম্বা সেই পথে আমরা প্রথম পদক্ষেপ ফেললাম মাত্র। আমরা বিশ্বের এক নম্বর দল হতে চাই এবং সরফরাজের নেতৃতেই টি-টুয়েন্টি বিশ্বকাপ জিততে চাই।’
সরফরাজের নেতৃত্বেই কেন? কারণ, ৩০ বছর বয়সী সরফরাজের নেতৃত্ব গুণ দেখে অভিভূত ইমাদ, ‘সে দলকে যেভাবে নেতৃত্ব দেয়, দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্যেই সেটা খুব দরকার। প্রত্যেকের কাছ থেকেই সামর্থ্যের সর্বোচ্চ বের করে আনতে পারে সে।’