ঢাকাSaturday , 24 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবা উদ্ধার, মিয়ানমার নাগরিকসহ আটক ১২

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম থেকে ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ১২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
শনিবার ভোরে বঙ্গোপসাগরের পতেঙ্গা সি-বিচ এলাকা থেকে এ সব ইয়াবা উদ্ধার ও তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে পাঁচজন মিয়ানমারের নাগরিক রয়েছে।
চট্টগ্রাম র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ জানান, ভোরে চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলার জব্দ করা হয়। ট্রলারটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। ওই থেকে ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাঁচজন মিয়ানমারের নাগরিকসহ ১২ জনকে আটক করা হয়।