ঢাকাFriday , 23 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের

Link Copied!

মাগুরা প্রতিনিধি : চোর ধরতে গোয়াল ঘরের দরজায় নিজের পাতা বিদ্যুতের ফাঁদে পড়ে আসলাম মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার মাগুরা সদর উপজেলার নরশিনহাটি গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ফুলমিয়ার ছেলে।
সদর থানার ওসি (তদন্ত) হোসেন আল মামুন জানান, চোর ধরতে আসলাম বাড়ির গোয়াল ঘরের টিনের দরজা বিদ্যুতায়িত করে রাখেন। আজ ভোরের দিকে শব্দ শুনে চোর এসেছে ভেবে ধরতে ঘুমের ঘোরে দৌড়ে গোয়াল ঘরের সামনে যান। এ সময় দরজায় হাত পড়লে বিদ্যুতের সংস্পর্শে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা ৩টার দিকে মারা যান তিনি।