ঢাকাFriday , 23 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার মহিপুর এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. সোহেল রানা রাইজিংবিডিকে জানান, ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হন। আহতদের বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।