ঢাকাThursday , 22 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুতুবদিয়ায় অস্ত্র ও গুলিসহ আটক ১

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়া থেকে ১৯টি অস্ত্র ও ৬০০ রাউন্ড গুলিসহ মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে কুতুবদিয়া উপজেলার পুরান সিকদারপাড়া থেকে এ সব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। মুকুল ওই এলাকার ডাক্তার জাবের আহমদের ছেলে।
কক্সবাজারস্থ র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, কুতুবদিয়া উপজেলার পুরান সিকাদারপাড়া থেকে মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুলকে আটক করে র‌্যাব। তার স্বীকারোক্তি মতে, ৬টি এসবিবিএল, ১৩টি ওয়ান শুটারগান ও ৬০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে মুকুলকে কুতুবদিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া জানান, র‌্যাবের অভিযানে আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।