ঢাকাThursday , 22 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার রত্নাই সীমান্তে এ ঘটনা ঘটে। আহত গরু ব্যবসায়ী লতিফুর রহমান উপজেলার পশ্চিম হরিণমারী এলাকার আলিম উদ্দিনের ছেলে।
ঠাকুরগাঁও-৩০ বিজিবির অধিনায়ক খাদেমুল বাশার জানান, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত পার হয়ে অবৈধভাবে লতিফুর রহমান গরু আনতে যান। এ সময় বিএসএফের সোনামতি ক্যাস্পের সৈন্যরা গুলি ছুড়লে লতিফুর আহত হন। পরে বিএসএফ সদস্যরা লতিফুরকে ভারতীয় ক্যাম্পে নিয়ে যান।
তিনি আরো জানান, গুলিবিদ্ধ লতিফুরকে দেশে আনার জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।