ঢাকাWednesday , 21 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাছের ঘের থেকে মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের নিজ মাছের ঘের থেকে ইব্রাহিম খলিল (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে মাছের ঘেরে তার লাশ পড়ে থাকতে দেখে কর্মচারীরা থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। খলিল মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত জামাল উদ্দীন সরদারের ছেলে।
সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আলী জানান, ইব্রাহিম খলিল ব্রহ্মরাজপুর এনবিবিকে আল-মদিনা দাখিল মাদরাসার গণিত বিষয়ের শিক্ষক। তিনি বুধবার ভোরে নিজ ঘেরে যান। সেখানেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ইব্রাহিম খলিলের ফারজানা খাতুন ও ফাতেমা খাতুন নামে দুই স্ত্রী আছে। সংসার জীবনে তিনি অশান্তিতে ছিলেন।