ঢাকাWednesday , 21 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

Link Copied!

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কামার পুকুর ইউনিয়নের চিকলী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মামুনুর রশিদ (৩৫) ও মনিরুল ইসলাম (৩৪)। তাদের বিস্তারিত পাওয়া যায়নি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে চিকলী বাজারে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন। আহতদের প্রথমে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।