ঢাকাWednesday , 21 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনার দৌলতপুরে শিপলু মোল্লা (৩০) নামে এক ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার দেয়ানা গ্রামে এ ঘটনা ঘটে। শিপলু ওই গ্রামের ফারুকুজ্জামান বাবুর ছেলে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, রাত ১০টার দিকে দৌলতপুরের দেয়ানা গ্রামের নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন শিপলু। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর জোনের সহকারী কমিশনার সোনালী সেন জানান, শিপলুর মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শিপলু মোল্লাকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।