ঢাকাWednesday , 21 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুম্বলের পদত্যাগে হতাশ গাভাস্কার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ভারত ক্রিকেট দলের কোচের পদ থেকে অনিল কুম্বলের পদত্যাগ বেশ আলোড়নই তুলেছে দেশটির ক্রিকেটে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার কুম্বলের পদত্যাগে হতাশ হয়েছেন। কোনো লড়াই ছাড়াই এভাবে কুম্বলের পদত্যাগকে ভালোভাবে নিতে পারেননি তিনি।
মূলত ভারত অধিনায়ক কোহলির সঙ্গে মত বিরোধের কারণেই সরে দাঁড়িয়েছেন কুম্বলে। কোহলির নাকি কুম্বলের কোচিং ‘স্টাইল’ পছন্দ নয়। সেটা তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দেন। মঙ্গলবার রাতে পদত্যাগের পর কুম্বলে বিবৃতিতে জানিয়েছেন, এটা জানার পর সরে দাঁড়ানো ছাড়া তার কোনো উপায় ছিল না।
কুম্বলের পদত্যাগ নিয়ে গাভাস্কার এনডিটিভিকে বলেছেন, ‘বিরাট ও অনিলের মধ্যে পার্থক্য নিয়ে আমার খুব কম জ্ঞান আছে। কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য এটা সত্যিই দুঃখজনক দিন। অনিল দায়িত্ব নেওয়ার পর ভারত সবকিছুই জিতেছে। আমি এক বছরের মধ্যে অনিলের খুব খারাপ কিছু দেখছি না। পার্থক্য যেকোনো দলেই থাকে, কিন্তু ফলাফল দেখুন।’
অনিল কুম্বলের চুক্তির মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত কুম্বলেকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কুম্বলের দায়িত্ব চালিয়ে যাওয়া উচিত ছিল বলে মনে করেন গাভাস্কার, ‘অনিলের নিশ্চয় কারণ ছিল (পদত্যাগের)। আমি মনে করেছিলাম, অনিল বোধ হয় থেকে যাবেন। যেখানে সিএসি (ক্রিকেট উপদেষ্টা কমিটি) তার প্রতি আস্থা দেখিয়েছে, সেখানে তার থেকে যাওয়াই উচিত ছিল। আশা করি, সে আরো শক্তভাবে ফিরে আসবে। তবে এই প্রথম অনিলের মতো একজন যোদ্ধা উঠে দাঁড়াল না।’