ঢাকাMonday , 19 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরে মমতাজ বেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মমতাজ বেগম জেলার ঝিকরগাছা উপজেলার গোসাতীনা গ্রামের সেতুর স্ত্রী এবং মনিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে। সোমবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
হাসপাতালে নিহত মমতাজের খালাত ভাই সবুজ জানান, মমতাজের স্বামী সেতু ও তার বোন শাবানা বিভিন্ন সময় যৌতুক দাবি করে মমতাজের পরিবারের লোকদের চাপ দিতো। যৌতুক হিসেবে ট্রাক্টর দাবি করে আসছিল স্বামী ও তার পরিবারের লোকজন। যৌতুকের টাকা দিতে না পারায় তার ওপর চলতো নির্যাতন। রোববার রাতে যৌতুকের জন্য তাকে বেধড়ক মারপিট করে। এতে তার মৃত্যু হয়। পরে স্বামী বাড়ির লোকজন তার মুখে বিষ ঢেলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মাহাবুবা মমতাজকে মৃত বলে ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা বলেন, মৃত্যুটি রহস্যজনক। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।