ঢাকাMonday , 19 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : জেলার বিভিন্ন উপজেলায় বন্যাদুর্গত ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। সোমবার চট্টগ্রাম জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী আবদুল ওহাব এ সব ত্রাণ বিতরণ করেন।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দীপক রঞ্জন জানান, জেলা পরিষদের উদ্যোগে সাতকানিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, বাঁশখালী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এবং বন্যাদুর্গত এলাকার এক হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।