ঢাকাMonday , 19 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
শাজাহানপুর থানার উপপরিদর্শক আছের আলী জানান, চট্টগ্রাম থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক বগুড়া আসছিল। পথে ফটকি ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত অবস্থায় চারজনকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।