ঢাকাSunday , 18 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০০ মিলিয়ন ইউরোতেও ওবলাককে চাইছে পিএসজি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অ্যাটলেটিকো মাদ্রিদের সেরা গোলরক্ষক জন ওবলাককে নিজেদের শিবিরে চাইছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। স্লোভেনিয়ান এ তারকাকে পেতে ১০০ মিলিয়ন ইউরোও খরচ করতে প্রস্তুত রয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। গ্রীষ্মের দলবদল শুরু হতেই ওবলাকের ওপর নজর পড়ে ইউরোপের নামি দামি ক্লাবগুলোর। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো ক্লাবগুলো ২৪ বছর বয়সি তারকার প্রতি আগ্রহী রয়েছে।
নতুন ক্লাবে যাওয়ার গুঞ্জন শুরু হলেও নিজের ভবিষ্যৎ নিয়ে ওবলাক বলেন, ‘ফুটবলে ট্রান্সফারের বাজার বন্ধ হওয়ার একদিন আগেও কি ঘটে আপনি বলতে পারবেন না। এই মুহূর্তে অ্যাটলেটিকোতেই আমি চালিয়ে যাচ্ছি। আমি এখানে সুখি আছি। আশা করছি আগামী মৌসুমেও অ্যাটলেটিকোতে চালিয়ে যেতে পারবো।’
অ্যাটলেটিকোরে হয়ে খেলার ইচ্ছা থাকলেও ভবিষ্যৎ নির্ধারনের ভার ক্লাবের ওপরই ছেড়ে দিয়েছেন ওবলাক। আগামী সপ্তাহে ক্লাবের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে সেটারে প্রতীক্ষায় রয়েছেন তিনি। স্লোভেনিয়ান এ তারকাকে পেতে হলে আগ্রহী ক্লাবকে ১০০ মিলিয়ন ইউরো বাই আউট ক্লজ খরচ করতে হবে বলে মনে করছে স্প্যানিশ গনমাধ্যমগুলো।