ঢাকাSunday , 18 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলে ঢাকা ডায়নামাইটসে আমির

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে দেখা যাবে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে।
দল গোছানোর কাজ অনেক আগেই শুরু করে দিয়েছেন ঢাকা ডায়নামাইটস কর্মকর্তারা। এরই মধ্যে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন, পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দলে নিয়েছে দলটি। গত সপ্তাহে ফ্র্যাঞ্চাইজিটি ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার সুনীল নারিনকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে। গত দুই বছর ঢাকার হয়ে খেলা কুমার সাঙ্গাকারা এবারও খেলবেন দলটির হয়ে।
বিপিএলে গত বছর খেলেননি মোহাম্মদ আমির। এর আগে তৃতীয় আসরে চিটাগং ভাইকিংসয়ের হয়ে বিপিএল মাতিয়েছিলেন পাকিস্তানের এ পেসার।  বিপিএলের পঞ্চম আসরে অংশ নেবে ৮টি দল। এ আসরেই ফিরছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। বিপিএল শুরু হবে আগামী ৪ নভেম্বর থেকে। এর আগে ১৬ সেপ্টেম্বর হবে প্লেয়ার ড্রাফট।