ঢাকাSaturday , 17 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষটা আরো ভালো হতে পারত : মাশরাফি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলবে, টুর্নামেন্ট শুরুর আগে এটা কে ভেবেছিল! অথচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে ঠিকই সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। আইসিসি টুর্নামেন্টে যেটি বাংলাদেশের সেরা সাফল্য। দলের পারফরম্যান্স নিয়ে তাই তৃপ্ত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে স্বপ্নযাত্রার শেষটা যেভাবে হয়েছে তাতে কিছুটা হতাশ অধিনায়ক।
সেমিফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস ট্রফির স্বপ্নযাত্রা থামে বাংলাদেশের। চ্যাম্পিয়নস ট্রফি শেষে শনিবার দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মাশরাফি বললেন, ‘যে পারফরম্যান্স হয়েছে, সেটা ভালো। আরো ভালো করার সুযোগ ছিল। শেষটা আরো ভালো হতে পারত।’
মাশরাফির অবশ্য কোনো আক্ষেপ নেই। বরং তিনি তাকাতে চান সামনে, ‘আক্ষেপ নেই। সামনে আমাদের অনেক বড় টুর্নামেন্ট, সিরিজ আছে। আমাদেরকে সেগুলোতে ভালো করতে হবে।’
সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমানের মতো তরুণ খেলোয়াড় টুর্নামেন্টে তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি। তবে তারা যাতে সামনে বড় টুর্নামেন্টে ভালো কর‍তে পারেন, সেজন্য এখন থেকেই তাদের দিক নির্দেশনা দিতে হবে বলে মনে করেন অধিনায়ক, ‘২০১৯ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে। তরুণ খেলোয়াড়দের এখন থেকেই গাইড করতে হবে, যেন পরবর্তী বড় টুর্নামেন্টে ওরা ভালো করতে পারে।’