স্পোর্টস ডেস্ক : আজ শনিবার শুরু হচ্ছে মহাদেশীয় সেরাদের মহারণ ফিফা কনফেডারেশনস কাপ। যেটিকে বলা হয়ে থাকে বিশ্বকাপের ড্রেস রিহার্সাল।
প্রতি বিশ্বকাপের ঠিক আগের বছর বিশ্ব ফুটবলের ছয় অঞ্চলের চ্যাম্পিয়নসহ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক দেশকে নিয়ে আয়োজিত হয় এই টুর্নামেন্ট। ২০১৮ সালের বিশ্বকাপ হবে রাশিয়ায়, তাই স্বাগতিক দেশ হিসেবে এবারের কনফেডারেশনস কাপে খেলার সুযোগ পেয়েছে দেশটি। কনফেডারেশনস কাপের দশম আসর এটি।
‘এ’ গ্রুপে স্বাগতিক রাশিয়ার সঙ্গে আছে নিউজিল্যান্ড, মেক্সিকো ও পর্তুগাল। ‘বি’ গ্রুপে খেলবে চিলি, অস্ট্রেলিয়া, ক্যামেরুন ও জার্মানি। শনিবার সেন্ট পিটার্সবার্গের ক্রেসতোভস্কী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে রাশিয়ার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। এক নজরে টুর্নামেন্টের সূচি দেখে নিন।

