ঢাকাFriday , 16 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক অফিসে জিৎ-শুভশ্রী

Link Copied!

বিনোদন ডেস্ক : ফেসবুক অফিসে হাজির হবেন টলিউড অভিনেতা জিৎ ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। যৌথ প্রযোজনার ‘বস টু’ সিনেমার প্রচারণায় তারা সেখানে হাজির হবেন বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, মুম্বাইয়ের ফেসবুক অফিস থেকে লাইভে আসবেন জিৎ, শুভশ্রী। ‘বস টু’ সিনেমার প্রচারণার জন্য স্থানীয় সময় আজ বিকাল সাড়ে ৩টায় ফেসবুক অফিসে হাজির হবেন এই জুটি। একইসঙ্গে শুভশ্রী ও জিতের ফেসবুক পেজে দেখা যাবে সেই লাইভ। লাইভে থাকবে একাধিক ক্যামেরা, কারণ জিৎ আর শুভশ্রীর কোনো মুহূর্ত হাতছাড়া করতে চান না তারা। এই লাইভ টক শোতে জিৎ-শুভশ্রী কথা বলবেন সিনেমা নিয়ে।
এছাড়া সিনেমার শুটিংয়ের গল্প, সিনেমাটি ঘিরে তাদের অভিজ্ঞতা, সিনেমা চলাকালীন জিতের দুর্ঘটনার গল্পসহ আরো অনেক অজানা কথা জানাবেন তারা। এর মধ্যে দেখানো হবে সিনেমার ট্রেইলার, সিনেমার নানা দৃশ্য।
২০১৩ সালে ‘বস’ সিনেমাটি মুক্তি পায়। এটি মোটা অঙ্কের ব্যবসা করেছিল। এই সিনেমাটির সিক্যুয়েল ‘বস টু’। ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘বস টু’ চলচ্চিত্রটি। বাংলাদেশ-ভারত যৌথভাবে প্রযোজনা করছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন ওপার বাংলার নির্মাতা বাবা যাদব ও বাংলাদেশের আব্দুল আজিজ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জিৎ, শুভশ্রী, বাংলাদেশের নুসরাত ফারিয়া।