ঢাকাThursday , 15 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘রাধা’ চরিত্রে কাজল

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘বাহুবলি’ তারকা রানা দাগ্গুবতি ও কাজল আগরওয়াল। প্রথমবারের মতো তেলেগু ভাষার ‘নেনে রাজু নেনে মন্ত্রী’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন তারা। সিনেমাটি পরিচালনা করছেন তেজা।
তবে কেমন গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি তা জানা যায়নি। কিন্তু কাজল ‘রাধা’ নামে একটি চরিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। গতকাল মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ তথ্য জানিয়েছেন কাজল। আর রানা দাগ্গুবতি ক্ষমতাধর একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন বলেও জানা গেছে।
গত সপ্তাহে মুক্তি পেয়েছে এ সিনেমার টিজার। মুক্তির পরই তা ভাইরাল হয়ে উঠে। টিজার দেখার পর, টুইটারে রানা দাগ্গুবতির প্রশংসা করেন নির্মাতা করন জোহর ও অভিনেতা অভিষেক বচ্চন।
সিনেমাটি প্রযোজনা করছেন সুরেশ বাবু। তামিল, মালায়ালাম ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।