ঢাকাThursday , 15 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নয়া বিতর্কে শুভশ্রী

Link Copied!

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে নতুন বিতর্কের জন্ম দিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কয়েকদিন আগে নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন এই জুটি। এ আলোচনা না থামতেই জুতা পায়ে পূজার আসরে বসে নয়া বিতর্কে জড়ালেন শুভশ্রী।
শুভশ্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যা, পূজার আসরে করজোড়ে বসে আছেন শুভশ্রী। সবই ঠিক ছিল কিন্তু ভুলটা হয়েছে জুতা না খুলে পূজার আসরে বসে। এরপর এই পোস্টের কমেন্টে যেমন শুভশ্রীর প্রশংসা করেন তেমনি জুতা পরে পূজার আসরে বসায় নানা প্রশ্ন তুলেন তার ভক্তরা। আর এ নিয়ে শুরু হয় বিতর্ক।
ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শুভশ্রী অভিনীত ‘বস টু’ সিনেমাটি। এতে জিতের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথভাবে নির্মাণ করেছে।