ঢাকাThursday , 15 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন পুরস্কার চালু করতে যাচ্ছে উয়েফা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগস্টের ২৪ তারিখ মোনাকোতে অনুষ্ঠিত হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা ইউরোপা লিগের গ্রুপপর্বের ড্র। এই ড্র অনুষ্ঠানে উয়েফা নতুন পুরস্কার চালু করবে। ব্যক্তিগত ক্যাটাগরিতে তিনটি পুরস্কার দেওয়া হবে। সেগুলো হল- সেরা গোলরক্ষক, সেরা রক্ষণভাগের খেলোয়াড়, সেরা মিডফিল্ডার ও সেরা ফরোয়ার্ড। পাশাপাশি উয়েফার বর্ষসেরা পুুরুষ ও মহিলা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হবে।
এসব পুরস্কারের জন্য ভোট দেবেন ২০১৬/১৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা ইউরোপা লিগে যেসব ক্লাব অংশ নিয়েছে তাদের কোচরা। ইউরোপিয়ান মিডিয়ার ৫৫ জন সাংবাদিকও ভোট দিতে পারবেন। পাশাপাশি উয়েফার সদস্য ও সংস্থাগুলোও ভোট দিতে পারবে।
আগস্টের ৪ তারিখ নমিনিদের তালিকায় দেওয়া হবে। সেখান থেকে ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে সেরাদের। ৪ আগস্ট সেরা গোলরক্ষক, সেরা রক্ষণভাগের খেলোয়াড়, সেরা মিডফিল্ডার ও সেরা ফরোয়ার্ডের পুরস্কার দেওয়া হবে। তবে উয়েফার বর্ষসেরা পুরুষ ও মহিলা খেলোয়াড়ের পুরস্কার ঘোষণা করা হবে ১৫ আগস্ট।
২০১৬/১৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। আর উয়েফা ইউরোপা কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।