ঢাকাThursday , 15 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪১.১ মিলিয়ন ইউরোতে বায়ার্নে তলিসো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ট্রান্সফার উইন্ডো খোলা থাকতেই দলে শক্তি বাড়িয়ে নিচ্ছে জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ। ফরাসি মিডফিল্ডার কোরেন্তিন তলিসোকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।
অলিম্পিক লিয়ন থেকে তলিসোকে নিতে ৪১.৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি গুনতে হয়েছে বায়ার্নকে। পাঁচ বছরের চুক্তিতে অ্যালিয়েঞ্জ অ্যারেনার ক্লাবটির সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি।
দলবদলের জানালা খোলার পর থেকেই তলিসোর উপর নজর পড়েছিল ইংলিশ লিগের ক্লাব চেলসির। তবে যাচাই-বাছাই শেষে শেষপর্যন্ত বুন্দেসলিগা চ্যাম্পিয়ন শিবিরেই আসলেন ২২ বছর বয়সি এ তারকা।
বায়ার্নের মতো ইউরোপের জায়ান্ট একটি ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে তলিসো বলেন, ‘লিয়নে আমি বিস্ময়কর কিছু মুহূর্ত কাটিয়েছিলাম। এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমি ইউরোপের অন্যতম সেরা একটি ক্লাবে আসতে পেরে সত্যিই বেশ আনন্দিত। বায়ার্নে আসা আমার লক্ষ্য ছিল। আমার জন্য এই দিনটা বেশ অসাধারণ একটি দিন।’
লিয়নের হয়ে গত মৌসুমে ১৬০ ম্যাচ খেলে ২৯ গোল করেছেন তলিসো। এর আগের বার ১৪ গোল করে নিজেকে জানান দিয়েছিলেন ফরাসি এ মিডফিল্ডার।