ঢাকাThursday , 15 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে ২৫ লাখ ৮৭ হাজার বেকার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে মোট বেকারের সংখ্যা ২৫ লাখ ৮৭ হাজার জন। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমার এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সাংসদ মাহজাবীন মোরশেদের অপর এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, সর্বশেষ আদমশুমারি ও গৃহগণনা ২০১১ সালে অনুষ্ঠিত হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। ২০২১ সালে ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনার পরিকল্পনা রয়েছে।
আ হ মুস্তফা কামাল বলেন, দেশ থেকে শতভাগ দারিদ্র্য দূরীকরণ, সবার জন্য খাদ্য নিশ্চিতসহ নিম্ন আয়ের জনগণের ভাগ্যের উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ পেরিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদে পরিণত করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ।
এর আগে বেলা ১১টা ৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।