ঢাকাThursday , 15 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিটনেসবিহীন নৌযান চলবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঈদে অতিরিক্ত যাত্রী বোঝায় লঞ্চ ও ফিটনেসবিহীন নৌযান চলাচল করতে পারবে না। যেসব পরিবহন এসব নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহিস্পতিবার নৌ মন্ত্রণালয়ের সঙ্গে অধিঃনস্ত দপ্তর ও সংস্থাগুলোর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সাক্ষর শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ঈদে অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থা কাজ করবে।
মন্ত্রী বলেন, আমার ঘোষণা দিয়েছিলাম, ২০১৬ সালে লঞ্চডুবির ঘটনা ঘটবে না। আশা করি, এ বছরও এমন দুর্ঘটনা ঘটবে না। দুর্ঘটনা রোধে বিআইডাব্লিটিএসহ অন্যান্য সংস্থা ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝায় না করতে লঞ্চ মালিকদের বলা হয়েছে। আর যাত্রীদের লঞ্চের ছাদে না ওঠার আহ্বান করেন তিনি।