ঢাকাWednesday , 14 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন অজয়

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় দুই সিনেমা ধামাল ও ডাবল ধামাল। এবার এ সিরিজের তৃতীয় কিস্তি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতারা। সিনেমাটির নাম টোটাল ধামাল।
এর আগের সিনেমা দুটিতে সঞ্জয় দত্ত অভিনয় করলেও টোটাল ধামাল সিনেমায় তার জায়গায় থাকবেন অজয়। ত্রিশ দিন সিনেমাটির শুটিং করবেন তিনি। এ জন্য পারিশ্রমিক হিসেবে মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন অজয়। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘ধামাল ফ্র্যাঞ্চাইজির সিনেমায় অজয়কে দেখা যাবে। ইন্দ্র ‍কুমার ও অশোক ঠাকেরিয়ার সঙ্গে অজয়ের যে সম্পর্ক তাতে এ সিনেমায় তার অভিনয় করাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। সিনেমায় তার সম্মানী ৩০ দিনে ৩৫ কোটি রুপি অর্থাৎ একদিনে এক কোটি রুপিরও বেশি। তার চরিত্রটি খুবই মজার এবং এটি তাকে ভেবেই তৈরি। সিনেমায় তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ।’
এর আগের দুই সিনেমা দর্শক প্রিয়তা পাওয়ায় টোটাল ধামাল সিনেমাটি নিয়েও বেশ আশাবাদী নির্মাতারা। নির্মাতা মনে করছেন এ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলোর নিজস্ব দর্শক রয়েছে। তাই অজয়কে এই পরিমাণ পারিশ্রমিক দিতেও সংকোচ করছেন না তারা।
অজয় ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি, রিতেশ দেশমুখ প্রমুখ। টোটাল ধামাল সিনেমাটি পরিচালনা করবেন ইন্দ্র কুমার এবং প্রযোজনায় থাকছেন অশোক ঠাকেরিয়া। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।