ঢাকাWednesday , 14 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ অক্টোবর বিয়ের পিঁড়িতে সামান্থা

Link Copied!

বিনোদন ডেস্ক : গত জানুয়ারিতে বাগদান সারেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রেমিক নাগা চৈতন্যর সঙ্গেই বাগদান সারেন তিনি। অভিনেতা নাগা চৈতন্য জনপ্রিয় তেলেগু অভিনেতা নাগার্জুনের ছেলে। বাগদান সারলেও এ জুটি কবে বিয়ে করছেন তা এতদিন অজানা ছিল।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৬ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসছেন সামান্থা ও নাগা চৈতন্য। বেশ জাঁকজমকপূর্ণভাবেই তাদের বিয়ের আয়োজন করা হবে। হিন্দু ও খ্রিস্টান দুই রীতিতে বিয়ে হবে।
২০১০ সালে গৌতম বাসুদেব মেননের তেলেগু রোমান্টিক-ড্রামা ইয়ে মায়া চেসাভ সিনেমার সেটে প্রথম দেখা হয় চৈতন্য এবং সামান্থার। এরপর অটোনগর সুরিয়া এবং মানাম সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এরপর তাদের মধ্যে প্রেম হয়। গত ২৯ জানুয়ারি বাগদান সম্পন্ন করেন তারা। তবে এ জুটির পক্ষ থেকে বিয়ের তারিখ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
গত ২৫ মে নাগা চৈতন্য অভিনীত সর্বশেষ সিনেমাটি মুক্তি পায়। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে সফল সিনেমাটি। অন্যদিকে ছয়টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সামান্থা।